1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক লাঞ্চিত, ছিনিয়ে নেয়া হয়েছে মোবাইল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ সময় দর্শন
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক লাঞ্চিত, ছিনিয়ে নেয়া হয়েছে মোবাইল sadhinbanglatv

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. নাহিদ উজ্জামান (২২) নামে এক সাংবাদিককে লাঞ্চিতের অভিযোগ উঠেছে দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজুর বিরুদ্ধে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে শিবগঞ্জ বাজারের আলুপট্টির দক্ষিনে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়ে এ ঘটনা ঘটে।

ওই সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ নিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ বাজার আলুপট্টির দক্ষিনে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন সাংবাদিক নাহিদ উজ্জামান। এসময় দেখা যায় দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু নেতৃত্তে পুকুর খনন চলছে। সরকারি অনুমতিক্রমে পুকুর করছেন কিনা জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু সাংবাদিক নাহিদ উজ্জামানের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

জানা যায়, এ ঘটনার সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতাকে উল্লেখ করে অশ্লীল ভাষা বলেন তিনি। এক পর্যায়ে তার লোকজন নাহিদ উজ্জামানের ব্যবহৃত ভিভো ব্যান্ডের মোবাইল ফোনটি ছিনিয়ে নেই। এসময় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, পরবর্তীতে দূর্লভপুর এলাকায় কোন সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকতা করার সাধ মিটাইয়া দিব।

পরে থানায় লিখিত অভিযোগ দেন সাংবাদিক নাহিদ উজ্জামান। এবিষয়ে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, আমি তাকে মারধর করিনি। পুকুর খননের এখানে আসলে তাকে বলি, আপনার যা ইচ্ছে তা করে নিয়েন। পরে প্রতিবেদকে তিনি বলেন, আপনি কতদূর লেখাপড়া করেছেন? সাংবাদিকতায় পড়েছেন। এমনকি এসময় অশ্লিল ভাষায় কথা বলেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, থানায় অভিযোগ পাওয়া গেছে। এস আই হরেন্দ্রনাথ কে পাঠিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu