1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করেছেন ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ সময় দর্শন
গলাচিপায় রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করেছেন ইউএনও sadhinbanglatv

পটুয়াখালীর গলাচিপায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং করার জন্য ভোক্তা অধিকার আইনে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল।

উপজেলা জুড়ে হোটেল-রেস্তোরা, মিষ্টির দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, পোল্ট্রি বাজার, কাঁচা বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানা পুলিশ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, আনসার সদস্য ও সংবাদকর্মীরা। বুধবার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল পৌরসভার বিভিন্ন দোকান পরিদর্শন ও সরকারি ন্যায্য মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলেন।

তিনি রমজান মাসে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারের মূল্য তালিকার চাইতে যে কোন ধরনের জিনিসপত্র দাম বাড়িয়ে বিক্রি করলে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে সাজা-শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে করে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল বিক্রি করতে না পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu