1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১২ সময় দর্শন
গলাচিপায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত sadhinbanglatv

পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃমহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বর্তমান রমজান মাসে বাজারের পণ্যের উর্ধ্বগতি, বিভিন্ন পণ্যে সিন্ডিকেট গ্রুপ ভোক্তা সাধারণের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়াসহ বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি বর্গ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা টিটু, কমিটির সদস্য সচিব থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী।

এছাড়াও বক্তব্য রাখেন গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, চর বিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুল, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, গজালিয়া ইউপি চেয়ারম্যান হাবিব বিশ্বাস ও প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ।

এ ছাড়া গ্রাম আদালত ব্যবস্থাপনা, সড়ক পরিবহন নিরাপত্তা, আইনশৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সকলের নানাবিধ মতামতের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে গণমাধ্যমকর্মীদের জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu