1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনা হবে কৃষকদের ভাগ্য উন্নয়নের হাতিয়ার- এস এম শাহজাদা এমপি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২২৯ সময় দর্শন

আসন্ন আউস মৌসুমে গলাচিপা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ- ১এর ২২- ২৩ এর আওতায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে, ধান- বীজ, রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ও বিতরন কালে জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী ১১৩( ৩ )আসনের জননেতা আলহাজ্ব এসএম শাহজাদা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার কৃষকদের প্রণোদনা দিয়ে আমন, আউস বোরো ও রবি শস্যের নানাবিধ বীজ সার ও প্রশিক্ষণ দিয়ে কৃষকদের অর্থনৈতিক অগ্রগতি করে যাচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মু.সাহিন, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও এমপির প্রতিনিধি উপজেলা কৃষি কমিটির সদস্য মোঃ কাওসার তালুকদার প্রমুখ। উল্লেখ্য প্রত্যেক কৃষককে পাঁচ কেজি আউস ধানের বীজ সহ ২০ কেজি সার প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষক- কৃষাণী সহ কৃষি দফতরের প্রতিনিধিরা অংশ নেয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu