1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরের হাতিরঝিলের আদলে নলজুর সেতু’র কাজ শুরু

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেটের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪০০ সময় দর্শন
জগন্নাথপুরের হাতিরঝিলের আদলে নলজুর সেতু’র কাজ শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার প্রাণ কেন্দ্রে নলজুর নদীর উপর রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

শুক্রবার (২৪মার্চ) সকালে পুরাতন সেতুটি ভেঙ্গে ফেলা হয়। এই সেতুটি কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জের মেসার্স ভাটিবাংলা এন্টারপ্রাইজ, এ সেতুটি ঢাকার রাজধানী হাতিরঝিল সেতুর আদালে এলজিইডির তত্ত্বাবধানে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।

সেতুটি হবে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ২৫ মিটার প্রস্থের। সেতুর দুই পাশে ফুটপাত থাকবে। রাতে সেতু ও সেতুর আশপাশের এলাকা আলোকিত করে রাখতে বিশেষ লাইটিং থাকবে। ২০২৪ সালের জানুয়ারী মাসের মধ্যে সেতুটি জনসাধারনের জন্য খুলে দেওয়া হবে।

এ সেতুটি ভাঙ্গার ফলে বিকল্প সেতু হিসেবে হেলিপ্যাড এলাকায় নতুন করে ডাইভারশন সেতু দিয়ে চলাচল করতে হবে। অথবা নলজুর নদীর ডাকবাংলো সেতু দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করবে।

জনসাধারন জানান, পৌর শহরের প্রাণ কেন্দ্র পৌর সভার আশে পাশে সব সময় জ্যাম লেগে থাকতো এই সেতুটি কাজ শেষ হলে উপজেলার বাসীর দীর্ঘ দিনের দাবি বাস্তবায়ন হবে। পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে। দ্রুত সময়ে ভিতরে সেতুটি কাজ শেষ করা দাবী জানান জনাসাধারন।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, আজ সকাল থেকে সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতুর বিকল্প হিসেবে জনভোগান্তির এড়াতে ডাকবাংলো ও ডাইভারশন সেতু দিয়ে একমুখী যাতায়াতের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদুই সেতু দিয়ে সকলধরনের ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। ফলে জনসাধারণের দুর্ভোগ কমেছে। আমরা আশা করছি ২০২৪ সালের জানুয়ারী মাসের মধ্যে সেতুটি জনসাধারনের চলাচলের জন্য খুলে দিতে পারবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu