1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দিনাজপুরে পৌনে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১২৬ সময় দর্শন
দিনাজপুরে পৌনে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ৩

দিনাজপুরের বিরলে দেড় কেজি হেরোইনসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৩।

আটকরা হলেন- দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ফাহিমুর রহমান ফান্টু (২০), রামনগর এলাকার হাবিবুর রহমানের দুই ছেলে সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিরল উপজেলার দামাইল ঝলঝলিপাড়ায় মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে। এসময় ফাতেমা বেগমের বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে ১ কেজি ৫০৭ গ্রামে হেরোইন উদ্ধার করা হয়।

যার মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি জব্দ করা হয় তিনটি বড় ছোড়া ও একটি চাইনিজ কুড়াল। পরে তিনজনকে হাতেনাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে সংশ্লিষ্ট থানায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা দায়ের পর আদালতে সপোর্দ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu