1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুয়েতে ছড়িয়ে পড়ছে তেল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৫৮ সময় দর্শন
কুয়েতে ছড়িয়ে পড়ছে তেল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ায় ওই খনির আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও সরবরাহ কোম্পানি।

তেল কোম্পানিটির মুখপাত্র কুসাই আল আমের বার্তাসংস্থা এএফপিকে বলেন, খনিটির অবস্থান কুয়েতের পশ্চিমাঞ্চলে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘যে এলাকায় খনিটি অবস্থিত, সেখানে কোম্পানির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আছেন-এর বাইরে কোনো জনবসতি নেই।

তবুও বাড়তি সতর্কতা হিসেবে আশপাশের এলাকায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা দেয়া হয়েছে। ’
কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে পাইপলাইনের লিকেজ মেরামত করতে কোম্পানির প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থলে গেছেন বলে জানিয়েছেন কুসাই আল আমের।

কুয়েতের আল রাই পত্রিকা টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, অনাবাদি জমিতে একটি মোটা পাইপ থেকে প্রচুর পরিমাণে তেল ছড়িয়ে পড়ছে। তবে এএফপি স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশগুলোর একটি কুয়েত। দেশটির সরকারের ৯০ শতাংশ রাজস্ব আসে তেল থেকে।

বর্তমানে প্রতিদিন ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করা কুয়েত তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

এর আগে ২০১৬ ও ২০২০ সালেও কুয়েত অয়েল কোম্পানির পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: এএফপি, অ্যারাবিয়ান বিজনেস, আরব নিউজ

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu