1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার সেনাবাহিনীর ফখরুল আহসান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৬৪ সময় দর্শন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার সেনাবাহিনীর ফখরুল আহসান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনারসো (পশ্চিম সাহারা)-তে ফোর্স কমান্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ পদে তাকে মনোনীত করেন। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পশ্চিম সাহারায় নিযুক্ত পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়া উর রেহমানের স্থলাভিষিক্ত হবেন।

শনিবার (১৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ইউনাইটেড নেশনস মিশন ফর দ্য রেফারেন্স ইন ওয়েস্টার্ন সাহারায় (মিনারসো)-তে ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত হওয়া মেজর জেনারেল ফখরুল আহসান ইতোপূর্বে জাতিসংঘ মিশনে সোমালিয়াতে এবং কঙ্গো প্রজাতন্ত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল মো. ফখরুল আহসান ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে তার সুদীর্ঘ পেশাগত জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন ও দু’টি পদাতিক ব্রিগেড কমান্ড করেছেন। এছাড়াও সেনাবাহিনীর স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমি’র কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসর কৌশল শাখার প্রশিক্ষক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন ও টার্ম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টাফ অফিসার হিসেবে তিনি একটি পদাতিক ডিভিশনের জিএসও-১ (অপস্) এবং সেনাসদরের সামরিক গোয়েন্দা পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফখরুল আহসান বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পন্ন করেন। বাংলা ও ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি ভাষায় অত্যন্ত দক্ষতার সাথে কথা বলতে ও লিখতে পারদর্শী। মেজর জেনারেল ফখরুল এবং তার সহধর্মিণী রাশিদা আহসান এক ছেলে এবং এক কন্যা সন্তানের গর্বিত জনক-জননী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu