1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঘোড়ায় চেপে বউ আনলেন যুবক, দাওয়াতে এমপি আসলেন হেলিকপ্টারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৫৭ সময় দর্শন
ঘোড়ায় চেপে বউ আনলেন যুবক, দাওয়াতে এমপি আসলেন হেলিকপ্টারে Sadhin Banglatv

দাদা বিয়ে করতে গিয়েছিলেন ঘোড়ায় চড়ে। আর বউ এনেছিলেন পালকিতে। ছোটবেলা থেকে সেই গল্প শুনে বড় হওয়া মতিউর রহমান হালিমও বিয়ে করতে গেলেন ঘোড়ায় চড়ে। আর কনে আনলেন পালকিতে।

এদিকে, কনের বাড়িতে দাওয়াত খেতে হেলিকপ্টারে চড়ে এলেন এমপি। এক বিয়ে বাড়িতে ঘোড়া, পালকি আর হেলিকপ্টার দেখে অবাক এলাকার লোকজন।

শনিবার (১৮ মার্চ) রাজশাহীর বাগমারা উপজেলায় এই বিয়ে হয়। বর মতিউর রহমানের বাড়ি উপজেলার ভরট্ট গ্রামে। তার বাবা আবদুল মান্নান মাদ্রাসা শিক্ষক। মা হালিমা খাতুন স্বাস্থ্যকর্মী। তাদের একমাত্র সন্তান মতিউর।

সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল হকের একমাত্র মেয়ে ফারহানা আঁখির সঙ্গে মতিউরের বিয়ে হয়েছে।

আঁখির বিয়েতে অতিথি হিসেবে এসেছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। গাড়ি নয়, হেলিকপ্টারে ঢাকা থেকে উড়ে যান তিনি। বিয়ের অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টারে ফিরে আসেন। স্থানীয় ফুটবল মাঠে হেলিকপ্টার নামে এবং ওড়ে। গ্রামে প্রথমবার হেলিকপ্টারের এই দৃশ্য দেখতে ফুটবল মাঠে ভিড় করে মানুষ।

পরিবারের সদস্যরা জানান, চীন থেকে পড়াশোনা করে আসা মতিউরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আঁখির। মতিউরের ইচ্ছা অনুযায়ী, একটা ঘোড়া ভাড়া করে আনা হয়। আর গ্রামের প্রবীণ একজন মিস্ত্রিকে দিয়ে তিন দিনে তৈরি করা হয় একটি পালকি। ঘোড়ায় চড়ে বেলা ১১টার দিকে মতিউর বিয়ে করতে যান। তাঁর বাড়ি থেকে কনেবাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পালকিতে করে নববধূকে বাড়িতে নিয়ে যান মতিউর।

কনের বাবা ইউপি চেয়ারম্যান আজাহারুল হক বলেন, তাঁর মেয়ের বিয়েতে স্থানীয় এমপি এনামুল হকসহ প্রায় তিন হাজার মানুষকে দাওয়াত করা হয়েছিল। তারা সবাই এসেছিলেন। বর ঘোড়ায় এসে পালকিতে করে কনে নিয়ে গেছে। এমপি এসেছিলেন হেলিকপ্টারে। এই বিষয়গুলো গ্রামবাসীর ভালো লেগেছে। সবার কাছে এই বিয়েটা অনেক দিন মনে থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu