1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ১৮৭ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৩৮ সময় দর্শন
গলাচিপায় ১৮৭ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

গলাচিপায় ১৮৭ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ © টিবিএম ফটো প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টায় গলাচিপা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যােগে সারাদেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে দু’জন করে শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। তারা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে জ্ঞানদান করবেন।

এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা ও সহকারী শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদে শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সারাদেশে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu