1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলনবিলে ক্ষীরার বাম্পার ফলন কৃষক খুশি সাথে দামেও কম

নাহিদ হাসান শামীম নাটোর প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৪৫ সময় দর্শন
চলনবিলে ক্ষীরার বাম্পার ফলন কৃষক খুশি সাথে দামেও কম

চলতি বছরের চলনবিলে নাটোরের সিংড়ায় ১৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ক্ষীরা, শসা চাষ করা হয়েছে। এ বছর প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ও বীজ সার এবং কীটনাশক সুলভমূল্যে পাওয়ায় ক্ষীরার বাম্পার ফলন হয়েছে।

 

কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, এ বছর চলনবিলের সিংড়া উপজেলার বিয়াশ, আয়াশ, ঠেংগা পাকুরিয়া, ডাহিয়া, সরিষাবাড়ী, গাড়াবাড়ী, পারিল, বড়গ্রাম, আজিমপুর, ক্ষীরপোতা, পিপুলসোন গ্রামের মাঠের পর মাঠ ক্ষীরার আবাদ হয়েছে।

প্রায় ১৭০ হেক্টর জমিতে ক্ষীরা চাষ হয়েছে। চলনবিলে ব্যাপক ক্ষীরা উৎপাদন হওয়ায় প্রতি মণ ক্ষীরা ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা আশা করছে আরও দাম বৃদ্ধি হবে।

উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, এ বছর ১ বিঘা জমিতে ক্ষীরার আবাদ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
খরচ বাদে আবাদে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা লাভ হবে ক্ষীরা বিক্রী করে, এমনটা আশা করছেন।

জসিম আলী, নাসির উদ্দীন সহ একাধিক কৃষক জানান, এলাকায় ক্ষীরা চাষের জন্য প্রতি বিঘা জমি ২০ হাজার টাকায় লিজ নেওয়া হয়েছে। কারণ ক্ষীরা চাষে কৃষক লাভ পাওয়া তাঁরা ক্ষীরা চাষে ঝুঁকে পড়েছেন। আর যাদের নিজস্ব জমি আছে তাঁরা আরও বেশি লাভবান হচ্ছেন।

চলনবিলে ক্ষীরার বাম্পার ফলন কৃষক খুশি সাথে দামেও কম

ক্ষীরা বা শসা স্থানীয় বিয়াশ, সাতপুকুরিয়া, সিংড়া হাটে চাহিদা পূরণের পর প্রতিদিন শতাধিক ট্রাক ক্ষীরা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, পাবনা, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে।

সিংড়া উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা জানান, সিংড়া উপজেলা খাল খননের ফলে বন্যার পানি আগাম নেমে যাওয়ায়, কৃষকরা আগাম চাষ করায়, চলনবিলে ক্ষীরা চাষে কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছে। কৃষকেরা ক্ষীরা চাষ করে লাভবান হচ্ছেন। কৃষকেরা বিঘা প্রতি খরচ বাদে ৪০-৪৫ হাজার টাকা করে লাভ করছেন। এভাবে আগামীতে কৃষকেরা ক্ষীরা চাষে আরো উদ্দ্যেগী হবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu