1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে ইন্সপায়ার প্রকল্পের পর্যালোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধি।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৬৯ সময় দর্শন
পটুয়াখালীতে ইন্সপায়ার প্রকল্পের পর্যালোচনা সভা sadhin banglatv

পটুয়াখালীঃ বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর কিশোরীদের জন্য যৌন প্রজনন স্বাস্থ্যসেবা ও জীবন দক্ষতা বিষয়ে সঠিক তথ্য প্রদানের ইন্সপেয়ার প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দিনব্যাপী পটুয়াখালী সিভিল সার্জন অফিসের হল রুমে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কবির হাসান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার বালার সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সুফিয়ান, একাডেমিক সুপারভাইজার, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক তাসনীম বিনতে মনির ও নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ সদস্যরা অংশগ্রহণ করে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও ইউনিসেফ বাংলাদেশের “ইন্সপায়ার” প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় জেলার শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ পর্যায়ের প্রায় ৭০টি বিদ্যালয়ে কর্মসূচী বাস্তবায়ন করেছেন পটুয়াখালী ইয়ুথ ফোরাম।

প্রকল্পের আওতায় জেলার সকল উপজেলার প্রায় শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ে ওরিয়েন্টেশন এবং মেলা আয়োজনের মাধ্যমে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে সঠিক ধারণা দিতে কাজ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu