1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ সময় দর্শন
সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়। কারণ জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা থাকে না। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জন্য কাজ করে। সুশাসন প্রতিষ্ঠাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বই সংকটে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এজন্য গ্যাস-বিদ্যুৎ-পানি ব্যবহারসহ সবক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে, তা জানা নেই। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অবস্থা মোকাবেলা করতে। তবে সবাইকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হতে হবে।

এ সময় তিনি ঔপনিবেশিক ধ্যান-ধারণা পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে, তাদের আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করে কাজ করতে হবে। সারাবিশ্বে সবক্ষেত্রে পরিবর্তন আসছে, এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu