1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খালেদাকে বাদ দিয়ে তারেককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন?

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ সময় দর্শন
খালেদাকে বাদ দিয়ে তারেককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন? SADHIN BANGLATV

খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মা ব্যাটার মধ্যে ঝামেলা আপনারাই তো তৈরি করেছেন। বিএনপির নেতা কে হলো তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালতের।

তিনি রাজনীতি করতে পারবেন কিনা সে সিদ্ধান্তও আদালতের।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া, একই কথা।

তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে, বিএনপি নেতাদের এই মন্তব্য আসলে ‘ঘোড়ার ডিম’। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করে বিএনপি। ফখরুল সাহেব দম্ভোক্তি করবেন না। বিএনপিরই জামানত বাজেয়াপ্ত হবে।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা যখন কথা বলে তখন কী করে ভুলি, তাদের হাতে রক্তের দাগ, তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। সেই দল এটি যাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ। এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে? যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করেছে? তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন? এখনও ফখরুল সাহেব বলে পাকিস্তান আমল ভালো ছিল। পাকিস্তানের ২৪২ রুপি সমান ১ ডলার। এই পাকিস্তান ওনার কাছে ভালো ছিল।

মহিলা লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সংগঠনটির সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu