1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ সময় দর্শন

দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ঢাকায় পৌঁছান। মোহন কোত্রাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বুধবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দিতে ঢাকায় এসেছেন তিনি।

২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লীর মধ্যেকার সকল দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়া দিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন, এফওসি সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ এখন চলছে। তিনি আরও বলেন, সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu