1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ সময় দর্শন
জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।  রাষ্ট্রপতি আজ বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় কালে এ আহ্বান জানান। ৩ দিনের সফরে বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাষ্ট্রপতি বলেন, জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা ।

এর জন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার কথা বলেন রাষ্ট্রপতি।

স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে। সংসদ সদস্য  মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবগন এসময় উপস্থিত ছিলেন।

এর আগে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের সরকারি সফরে নিজ জন্মস্থান কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন।  বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাডে পৌঁছান তিনি।

এ সময় তাকে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতি পুত্র  রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্বাগত জানান। হেলিপ্যাড থেকে মিঠামইন ডাকবাংলোয় পৌঁছালে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu