1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অবশেষে র্যাবের হাতে আটক প্রকৃত গাঁজা ব্যবসায়ী ছদ্মবেশে চা বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ সময় দর্শন
অবশেষে র্যাবের হাতে আটক, প্রকৃত গাঁজা ব্যবসায়ী ছদ্মবেশে চা বিক্রেতা

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ১৪/০২/২০২৩ইং তারিখ আনুমানিক ১৮:৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, অবশেষে র্যাবের হাতে আটক, প্রকৃত গাঁজা ব্যবসায়ী ছদ্মবেশে চা বিক্রেতা

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, বরগুনা জেলার আমতলী থানার গোজখালী সাকিনস্থ গোজখালী বাজারে জনৈক দেলোয়ারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নের্তৃত্বে আনুমানিক ১৮:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ বশির চৌকিদার(৪০), পিতা-মৃত আব্দুল বারেক চৌকিদার, সাং-গোজখালী, থানা-আমতলী, জেলা-বরগুনা। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন চায়ের দোকানদার হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।

উক্ত আসামীর নিকট হতে ৭৮০(সাতশত আশি) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার বাজার মূল্য অনুমান ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা।

ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu