1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার গ্রেফতার ২

রনি মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ সময় দর্শন
চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার গ্রেফতার ২

চুরি হয়ে যাওয়া সাতটি ল্যাপটপ ২৪ ঘন্টার ভিতরে উদ্ধার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ ও জগন্নাথপুর সার্কেল এর যৌথ অভিযানে উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার করে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার (১৪ফেব্রুয়ারী) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের ল্যাব রুমের তালা ভেঙ্গে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) চোর চক্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৭টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে রবিবার (১২ ফেব্রুয়ারী) মামলা দায়ের করেন।

মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যে জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরীর নেতৃত্বে পৃথক দুইদল পুলিশ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মহিনুর ইসলাম অনিক (২৫) ও বীরগাঁও গ্রামের জাহান নুরের ছেলে জামিল আহমেদ (২৩)কে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর জানান, পুলিশের দুটি অভিযানে উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার করে ২জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ৭টি চুরি যাওয়া ল্যাপটপ আসামীদের নিকট হতে উদ্ধার করা হয়।

চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার গ্রেফতার ২

গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনার সথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu