1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আগুনে পুড়ে ৪দোকান ছাই

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ সময় দর্শন
গলাচিপায় আগুনে পুড়ল ৪ দোকান

পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে অবস্থিত চারটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

গলাচিপায় আগুনে পুড়ে ৪দোকান ছাই
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ হওয়ার কারণে লোকজনের ঘুম ভেঙে যায়। তারা এসে দেখেন ভয়াবহ আগুনের লেলিহান শিখা। উপকূলীয় চরাঞ্চল হওয়ার কারণে কাছাকাছি কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নেই। তাই স্থানীয় পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এতে খোকন মুন্সির গার্মেন্টস ও কসমেটিকের দোকান, ফজলু হাওলাদারের ঢেউটিনের দোকান এবং মোজাম্মেল সরদারের জাল-সুতার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল-হেলাল বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরূপনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu