1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ধরা খেয়ে পালালেন পরকীয়া প্রেমিক, অনশনে দুই সন্তানের জননী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ সময় দর্শন
ধরা খেয়ে পালালেন পরকীয়া প্রেমিক, অনশনে দুই সন্তানের জননী

ফরিদপুরের সালথায় পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে প্রেমিক জাহিদ মাতুব্বরের বাড়িতে অবস্থান করছেন তিনি।

স্থানীয়রা জানান, ছয় বছর আগে ক্যান্সারে ওই নারীর স্বামী মারা যান। তার দুই ছেলে রয়েছে।

এদের একজন এবার এসএসসি পরীক্ষার্থী ও অপরজন সপ্তম শ্রেণিতে পড়ে। ওই নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন প্রতিবেশী জাহিদ মাতুব্বর (৪০)। এক পর্যায়ে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। তারা ঘরের একটি রুমে একসঙ্গে রাত যাপন করতেন।

 

এরপর বৃহস্পতিবার রাতে পরকীয়া প্রেমিক ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে জাহিদ পালিয়ে যান। পরে ওই নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

ওই নারী জানান, এখন আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? একমাত্র জাহিদের সঙ্গে বিয়ে হলে এর সমাধান হবে। জাহিদ বিয়ে না করলে মৃত্যু ছাড়া আমার আর কোনও পথ খোলা নেই।

অভিযুক্ত জাহিদ মোবাইলে বলেন, ওই নারীকে দিয়ে একটি পক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu