1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ২৭ লিটার মদসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

বিশেষ প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ সময় দর্শন
গলাচিপায় ২৭ লিটার মদসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার Sadhin Bangla TV

পটুয়াখালীর গলাচিপায় ২৭ লিটার চোলাই মদসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের একটি টিম।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে পৌর এলাকার ফেরিঘাট থেকে গোয়েন্দা বিভাগের এসআই মো. মোস্তাফিজুর রহমান তাদেরকে গ্রেফতার করেন। জেলার কলাপাড়া এলাকা থেকে চোলাই মদ বহন করে গলাচিপা শহরে প্রবেশের পথে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার মৃত বিপুল মন্ডলের ছেলে শুভংকর মন্ডল (২৪) ও আনোয়ার মোল্লার ছেলে রিফাত মোল্লা (২৩)।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৭ লিটার চোলাই মদসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছি। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, চোলাই মদসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে গলাচিপা পৌরসভার সচেতন মহল এই ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।

আরো পড়ুন  ইজ্জত হারাতে চাইনা আমাকে ভারত পাঠিয়ে দাও আলো রানী

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu