1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফিল্মি স্টাইলে ইউএনও’র অভিযান জব্দ করলেন অবৈধ মেশিন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ সময় দর্শন
sadhinbanglatv

তিস্তার চরে অবৈধ মেশিন বন্ধে ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে মেশিন ও ট্রাক জব্দ করেছেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।

সোমবার ( ৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মহিষখোচার চরাঞ্চলে এ অভিযান চালানো হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুভর্তি অবৈধ ট্রাক্টরকে এক লাখ টাকা জরিমানা ও দুইটি মেশিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

জানা যায়, তিস্তার চরাঞ্চলে কয়েকটি চক্র দীর্ঘদিন থেকে অবৈধ মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট। এছাড়াও এসব বালু অবৈধ ট্রাক্টর দিয়ে পরিবহন করছে । অভিযান চালাতে গেলে চক্রটি দ্রুত মেশিন ও ট্রাক্টর সরিয়ে ফেলে। উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার গাড়ি রেখে মোটরবাইকে করে তিস্তার চরাঞ্চলে যান। ভাঙ্গা-চোরা রাস্তায় বাইক না চলায় পরে পায়ে হেটে কৌশলে ধাওয়া দিয়ে তিস্তায় বালু উত্তোলন অবস্থায় দুইটি মেশিন জব্দ করেন। এসময় মেশিন চালক চক্রটি পালিয়ে যায়।

এর আগে রাস্তায় একটি বালু ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। পরে মেশিন ও ট্রাক্টর উপজেলায় নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টরের মালিক আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অবৈধ মেশিন দুইটির মালিকের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার বলেন, তিস্তায় অবৈধ বালু উত্তোলন করে ব্যবসা করা হচ্ছে এমন তথ্য পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। আমাদের অভিযানের খবর পেলেই চক্রটি মেশিন সরিয়ে ফেলে তাই কৌশলে বাইকে গিয়ে মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা ও মেশিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu