1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যা বললেন শ্রাবন্তী আমার ন্যুডিটি আমার কনসার্ন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ সময় দর্শন
sadhinbanglatv
ছবি শ্রাবন্তী

সম্প্রতি মুক্তি পেয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। অভিনয়ের চেয়েও তাকে ঘিরে চর্চা হয় মূলত তার ব্যক্তিজীবনকে কেন্দ্র করে।

সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ, পোশাক-আশাক এসব নিয়ে বছরজুড়েই আলোচনা-সমালোচনায় থাকেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলে সেখানে ট্রোলের বন্যা বয়ে যায়।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রাবন্তী তার নতুন সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।
প্রশ্নটা এসেছে মূলত তার ‘কাবেরী অন্তর্ধান’ ছবির একটি সংলাপ ধরে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার ন্যুডিটি আমার কনসার্ন, অন্য কারোর নয়’।

এ ব্যাপারে শ্রাবন্তীর ভাষ্য, ‘যারা এই সমালোচনা করে, তাদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। তারপর অন্যকে জাজ করুক। মানুষ একটু বেশিই জাজমেন্টাল হয়ে যায়। ট্রোল নিয়ে আমি আর বলতে চাই না, পাত্তাও দিই না। ’

খোলামেলা পোশাক নিয়ে তার বক্তব্য, ‘যে খোলামেলা পোশাক পরছে সে যদি কমফোর্টেবল হয়, তাহলে অন্যদের কথায় কিছু যায় আসে না। অনেকের হয়তো তাকে দেখতে ভালো লাগছে। হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না। ’

এদিন নিজের সিনেমা ও ফিটনেস নিয়েও কথা বলেন শ্রাবন্তী। জানান, সব ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। খাবারের বেলাতেও জিহ্বাকে দিচ্ছেন পরিপূর্ণ স্বাধীনতা। তার কথায়, ‘ডায়েট আমি করতে পারব না। খাব, আবার জিমে গিয়ে কসরত করব। কারণ আমি নিজের মনকে কষ্ট দিয়ে ডায়েট করতে পারব না। তবে এখন স্বাস্থ্যকর খাবার খাই। ’

উল্লেখ্য, শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন তিনি। এই ছবি দিয়েই দীর্ঘ প্রায় ২৫ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী। এর আগে ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu