1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দক্ষিণ যাত্রাবাড়ীতে সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ সময় দর্শন
sadhinbanglatv
সংগ্রহকৃত ছবি

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার কাঁচামাল আড়তে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামে দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। নিহত যুবকের নাম ইমরান (২৬)।

সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে দক্ষিণ যাত্রাবাড়ী বড় বাজার কাঁচামাল আড়তে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সময় আড়তে ইমরানসহ তিনজন লাইনম্যানের ডিউটিতে ছিলেন। সেখানে ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ তাদের ওপরে হামলা করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। এতে তিনজনই ছুরিকাঘাতে আহত হন। পরে মাসুদ রানা নামে এক যুবকসহ কয়েকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১২টার দিকে ইমরানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাসুদ রানা জানান, তারা তিনজনই বড়বাজার কাঁচামালের আড়তের লাইনম্যান হিসেবে কাজ করেন। তাদের কে-বা কারা ছুরিকাঘাতে করেছেন সেটা এখনো জানা যায়নি। আহতদের মধ্যে ইমরান হাসপাতালে মারা যান। বাকি আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা আশঙ্কা মুক্ত।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, বড়বাজার কাঁচামালের আড়তে দুপক্ষের মারামারিতে ইমরান নামে একজন মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে সিটি করপোরেশন থেকে ইজারা পাওয়া ও না পাওয়ার কারণে দুই পক্ষের মারামারিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান ওসি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu