1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিস্তায় সব মৌসুমের জন্য পানির ব্যবস্থা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ সময় দর্শন
sadhinbanglatv

তিস্তায় সব মৌসুমের জন্য পানি সরবরাহ সচল রাখতে কাজ করছে সরকার। এ বিষয়ে শিগগিরই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) র‍্যাব-১৩ এর আয়োজনে লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী নামক ‘তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় প্রায় ছয় হাজার গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজনে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তার পানি প্রবাহ না থাকলেও এই অঞ্চলে যাতে চাষ আবাদ ও ফসল হয় এজন্যে আমাদের প্রধানমন্ত্রী যা যা করার তাই করছেন।

বাংলাদেশ যখন দুর্যোগ আসে তখন সব মানুষই একসঙ্গে কাজ করেন। মানুষ মানুষের জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক এক পর্যায়ে বন্ধ হবে। সর্বনাশা মাদক ইয়াবা আসে মিয়ানমার থেকে। মাদক নির্মূলের জন্য বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে।  ভারতের সাথে আমাদের মন্ত্রী ও সচিব পর্যায়ে বিজিবি-বিএসএফ প্রতিনিয়ত আলোচনা করেন থাকেন। ডিসিপিএম পর্যায়ে এর মিটিংও চলছে। ভারত সরকার ও আন্তরিক। তারা সবসময় বলেন সীমান্ত হত্যা বন্ধ করবে। তার পরও তারা করছে। আমরা দুই পক্ষেই আন্তরিক এটা বন্ধ করতে। খুব শীঘ্রই আমাদের পরিকল্পনা এটা বন্ধে আমরা সফল হব।

মন্ত্রী বলেন, আমাদের দেশে একসময় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল। আজ সেই জঙ্গিবাদ আমাদের দেশে নেই। কারণ এদেশের মানুষ আর কখনও জঙ্গিবাদকে সমর্থন করবে না।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ যখনই দুর্যোগ আসে। যখনই কোনো সমস্যা আসে তখন সবাই একসাথে ঘুরে দাঁড়ায়। আজকে আপনারা শীতে কষ্ট পাচ্ছেন। সেইজন্য র‍্যাব বাহিনী আপনাদের কষ্টের কথা স্মরণ করে শীতবস্ত্র নিয়ে এসেছে। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিসি ইউএনও‘র নেতৃত্বে আপনারা শীতবস্ত্র পেয়েছেন। এবং প্রয়োজনে আরও আরও পাবেন।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসানের সংসদ সদস্য মো. মোতাহার হোসাইন, র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল মো. কামরুল হাসান এএফডব্লিউসি, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu