1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় কিশোরী স্বপ্নার খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১২১ সময় দর্শন
sadhinbanglatv
Photo by Sadhin Bangla TV

পটুয়াখালীর গলাচিপায় কিশোরী স্বপ্নার (১২) খুনি রেজাউল সরদারের (৩৮) ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার চরশিবা সোমবাড়িয়া বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শাহিন গাজী, দুলাল গাজী, পরান বিশ্বাস প্রমুখ।

বক্তারা স্বপ্নার খুনি রেজাউলকে খুব দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, ছোটশিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে স্বপ্না আক্তার গত ১৪ জানুয়ারি শনিবার বিকেলের দিকে দাদির সাথে বাড়ির পাশের খেসারি খেতে শাক তুলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ১৫ জানুয়ারি রবিবার রাতে একই এলাকার সোবাহান সরদারের ছেলে অভিযুক্ত রেজাউলকে পুলিশ গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্নাকে তলপেটে লাথি মেরে হত্যা করার কথা রেজাউল স্বীকার করে।

তার (রেজাঊলের) কথিত মতে ওই দিন (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে স্থানীয় ডুমুরের চরের খালের কচুরিপানার ভিতর থেকে পুলিশ স্বপ্নার লাশ উদ্ধার করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu