1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ সময় দর্শন
sadhinbanglatv

সিরাজগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ মানিকুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবুপুর এলাকার মৃত মোহবুল হকের ছেলে।

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়ার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্নস্থানে ফেনসিডিল সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার আলামতসহ তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu