1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যেভাবে বানাবেন কাঁকড়ার ঝাল ঝোল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫৬৭ সময় দর্শন
sadhinbanglatv

এখন চলছে শীত মৌসুম। শীতকালীন ভোজে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন কাঁকড়ার ঝাল ঝোল। এটি বানাতে সময় লাগবে অল্প, খেয়েও স্বাদ পাবেন।

নিম্নে রইল ঝালে ঝোলে কাঁকড়ার রেসিপি-

উপকরণ

কাঁকড়া: মাঝারি মাপের ১০-১২টা

পেঁয়াজ কুচি: দু’ কাপ

টোম্যাটো সস: এক কাপ

রসুন বাটা দু’টেবিল চামচ

আদা বাটা: দু’টেবিল চামচ

কাঁচা লঙ্কা: দু’টি

হলুদ গুঁড়ো: দুই চা চামচ

লঙ্কা গুঁড়ো: দুই চা চামচ

ধনে গুঁড়ো: এক চা চামচ

জিরে গুঁড়ো: এক চা চামচ

গরম মশলা গুঁড়ো: এক চা চামচ

তেজপাতা: তিনটি

ছোট এলাচ: চারটি

দারচিনি: একটি

লবঙ্গ: চারটি

সর্ষের তেল: পরিমাণ মতো

প্রণালী

কাঁকড়াগুলি ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন।

কড়াইতে তেল গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিন।

সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

পেঁয়াজ সোনালি হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে দিন।

পেঁয়াজ সোনালি হয়ে এলে টোম্যাটো সস দিয়ে তেল ছাড়তে থাকা পর্যন্ত নাড়ুন। টোম্যাটোর কাঁচা গন্ধ চলে গেলে তখন সব গুঁড়ো মশলা দিয়ে দু’মিনিট কষিয়ে নিন। প্রয়োজন মনে হলে অল্প পানি দিতে পারেন।

এবার কাঁকড়াগুলি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তিন কাপ পানি দিন। লবণ দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দিন ২০-২৫ মিনিট। আঁচ একদম কমিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আরও ৩-৪ মিনিট রাখুন। এরপর গরম ভাত অথবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন কাঁকড়ার ঝাল ঝোল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu