1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিচার বিভাগের স্বাধীনতা সব সময় অক্ষুণ্ন থাকবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ সময় দর্শন
sadhinbanglatv

বিচার বিভাগের স্বাধীনতা আমরা কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেব না। বিচার বিভাগের স্বাধীনতা সব সময় অক্ষুণ্ন থাকবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, এটি সমাধান করার জন্য আমরা সচেষ্ট।

বার ও বেঞ্চ একটি সংসারের মতো। এ রকম ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। তবে এটা আমাদের কাম্য নয়। যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারাই এর সমাধান করবেন বলে আমার বিশ্বাস।

 

ব্রাহ্মণবাড়িয়ার দুই বিচারক থেকে যাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জিএ কমিটি বিচারকদের বদলি করেন। তাই এই বিষয়ে আমি কিছু বলব না। আইনমন্ত্রী বলেন,বিচার বিভাগের স্বাধীনতা আমরা কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেব না। বিচার বিভাগের স্বাধীনতা সব সময় অক্ষুণ্ন থাকবে। কারও চাপের কাছে নতি স্বীকার করবে না।

এর আগে অতিরিক্ত জেলা জজদের প্রশিক্ষণ কর্মশালায় আইনমন্ত্রী বলেন, কারও দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না। এতে ন্যায়বিচার ব্যাহত হবে। বিচারকের প্রতি সম্মানটা স্বাভাবিকভাবে আসা উচিত। বার ও বেঞ্চের ভালো সম্পর্ক ছাড়া সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না। সম্প্রতি বার ও বেঞ্চের মধ্যে কিছুটা অসহিষ্ণুতা লক্ষ্য করছি, এটা কাম্য নয়। বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। এটা আইনজীবীদের মাথায় রাখতে হবে। ’ সমস্যা সমাধানে বিচারকদের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তব্য দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu