1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যেসব উপায়ে রুটি থাকবে তুলতুলে নরম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ সময় দর্শন
sadhinbanglatv

সকালের নাস্তায় রুটি খেতে পছন্দ করেন অনেকে। তবে রুটি বানাতে পারেন না অনেকে। বানাতে পারলেও বানানোর কিছুক্ষণ পর তা শক্ত হয়ে যায়। কয়েকটি নিয়ম মেনে চললেই আপনিও পারবেন নরম তুলতুলে রুটি বানাতে।

কয়েকটি উপায় মেনে চললেই রুটি থাকবে নরম। খেয়েও স্বাদ পাবেন। চলুন উপায়গুলো নিম্নে জেনে নেই-

১) রুটির আটা মাখার সময়ে তাতে ঈষদুষ্ণ গরম পানি ব্যবহার করুন। তারপর সেই পানি দিয়ে ভালো করে আটা মাখুন। আটার সঙ্গে সামান্য তেলও মেশাতে পারেন। এই পন্থা মেনে চললে আটা শক্ত হয়ে যাবে না এবং রুটি বানানোর সময় সুবিধে হবে।

২) আটা মাখার সঙ্গে সঙ্গে তা দিয়ে রুটি তৈরি করবেন না। বরং একটি বাটিতে মাখা আটা রেখে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন। ১০-১৫ মিনিট পর লেচি তৈরি করুন।

৩) রুটি তৈরি করার সময়ে অনেকেই কিন্তু কম-বেশি শুকনো আটা ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে অবশ্যই রুটি সেঁকে নেওয়ার আগে ভালো করে শুকনো আটা ঝেড়ে নেবেন।

৪) রুটি বানিয়ে হটপটে রাখাই শ্রেয়। তবে সে ক্ষেত্রেও কাপড়ে মুড়িয়ে রাখা ভালো। না হলে শক্ত হয়ে যাবে রুটি।

৫) অনেক সময়ে কোনও কোনও পদের সঙ্গে একটু মোটা রুটি খেতে ভালো লাগে। তবে আটা দিয়ে মোটা রুটি বানালে তা শক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে আটার সঙ্গে খানিকটা দই মিশিয়ে নিতে পারেন।

৬) অনেকের ধারণা, রুটি পালতা করে বেললেই বুঝি নরম হয়। এই ধারণা ভুল। খুব বেশি পাতলা রুটি করলে তা খানিকক্ষণ পরেই শক্ত পাঁপড়ের মতো হয়ে যায়। তাই খুব পাতলা রুটি না করাই ভালো।

৭) তাওয়া ভাল করে গরম না হলে রুটি কখনোই ফুলবে না। আবার খুব বেশি গরম হয়ে গেলে রুটি পুড়ে যাবে। তাই তাওয়া সঠিক মাত্রায় যাতে গরম থাকে, সে দিকে নজর রাখুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu