1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় কিশোরীকে হত্যা, আসামী গ্রেফতার

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ সময় দর্শন
Sadhin Bangla TV News

পটুয়াখালীর গলাচিপায় স্বপ্না নামের এক কিশোরীকে (১৩) ক্ষেতের কলই শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার চরকাজল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর রবিবার (১৪ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে স্বপ্নার লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় রেজাউল সরদার (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে কিশোরী স্বপ্নার বাবা মো. বাবুল ফকির (৩৫) বাদী হয়ে সোমবার (১৬ জানুয়ারী) গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।

যার মামলা নম্বর ১২, তারিখ- ১৬/০১/২০২৩। মামলা ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দারের (৪০) ক্ষেতে যায়। সে সময় তার সাথে দাদি আয়শা বেগমও ছিল। শাক তোলা শেষ করে দাদি বাড়ি ফিরলেও সে তখনও ক্ষেতে শাক তুলছিল। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদে স্বপ্না আক্তারকে তলপেটে লাথি মেরে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে রেজাউল। তার দেখানো স্থান থেকে গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

রেজাউলকে সোমবার গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, প্রতিবেশী রেজাউলের ক্ষেতের কলই শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

হত্যার পরে লাশ গুমের অভিযোগে পুলিশ অভিযুক্ত রেজাউলকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu