1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৩ বাইকে ১৪ জন, এরপর যা হলো..

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ সময় দর্শন

ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে বেশ কয়েকজন ব্যক্তির বাইকে স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে, মোট ১৪ জনকে তিনটি বাইকে চড়তে দেখা যায়। যার মধ্যে একটিতে ছয়জন এবং অন্য দু’টিতে চারজন করে রয়েছেন। অবশ্য তাদের ওই ভিডিও ভাইরাল হতেই শাস্তিও মিলেছে দ্রুতই।

বুধবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশ রাজ্যের বেরিলির দেওরানিয়া পিএস এলাকায় ঘটেছে বলে জানা গেছে। ৩ বাইকে ১৪ জনের চড়ার ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয় এবং বাইকগুলো জব্দ করে।

বেরেলির সিনিয়র পুলিশ অফিসার অখিলেশ কুমার চৌরাসিয়া জানিয়েছেন, ‘তথ্য পাওয়ার পর বাইকগুলো জব্দ করা হয়েছে। আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

সংবাদমাধ্যম বলছে, ১৪ ব্যক্তির বাইকে স্টান্টের এই ভিডিওটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, একটি বাইকে ৬ জন এবং অন্য দু’টি বাইকে ৪ জন করে আরোহী চড়ে রাস্তায় ঘুরছেন।

অথচ আইনত একটি বাইকে বসার নিয়ম ২ জনের! ভাইরাল হওয়া সেই ভিডিও পুলিশের চোখে পড়তেই তৎপর হয় তারা। বেরেলির দেওরানিয়া থানায় অভিযোগ দায়ের করে খুঁজে বের করা হয় বাইক আরোহীদের। বাজেয়াপ্ত করা হয় তিনটি বাইকও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu