1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারের পর : অস্ত্রবাজ আফজাল গ্রেপ্তার

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ সময় দর্শন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের একটি গ্রাম থেকে
অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও ইলেকট্রনিক
ডিভাইস উদ্ধারের পর এই ঘটনার দায়েরকৃত মামলার প্রধান আসামি অস্ত্রবাজ আফজাল
হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার ভোরে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ উপজেলার দিঘলবাক কাকুরা গ্রাম
থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রবিবার রাতে আফজালের বাবা আখলাকুর
রহমান ও ছোট ভাই আমজাদুর রহমান (২২)কে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেপ্তার
করে জেলহাজতে পাঠিয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়- আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের
আফজাল হোসেনের বিরুদ্ধে একটি মামলার সমন নিয়ে শুক্রবার জগন্নাথপুর থানা
পুলিশ তার বাড়িতে গেলে আফজল হোসেন পুলিশকে তার ঘরে ঢুকতে বাধা দেয়।

এসময় পুলিশ বাড়িতে বিপুল পরিমাণ ইলেকট্রনিকস ডিবাইস সাদা পাউডার সার্কিট দেখতে পায়। এতে সন্দেহ হলে রবিবার আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার, ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে।

রাতে আফজাল হোসেনের বাবা আখলাকুর রহমান ভাই আমজাদুর রহমান কে
গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার মূলহোতা আফজল হোসেন পলাতক ছিল। ঘটনার দুই
দিন পর অবশেষে আজ ভোরে যৌথ বাহিনী কাকুরা গ্রাম থেক আফজাল কে গ্রেপ্তার
করেছে। এদিকে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন বাদী হয়ে
বিস্ফোরক আইনে আফজাল হোসেনকে প্রধান করে ৫ জনের নাম উল্লেখ করে
জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu