1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৬ কেজি ওজন হারালো দীঘি!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ সময় দর্শন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি কিছুদিন আগে ফেসবুকে জানিয়েছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ওই পোস্টে জানা যায়, দীঘি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।

এরপর বিষয়টি নিয়ে কথা বলেন নির্মাতা রায়হান রাফি।

সে সময় রাফি দীঘির শরীর নিয়ে কথা বলেন। ভক্ত ও নেটিজেনরা বিষয়টিকে বডি শেমিং হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই ইস্যু থামলেও দীঘির নিজের সঙ্গে যুদ্ধ থামেনি।

 

গণমাধ্যমকে দীঘি জানালেন, গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব। নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার।

দীঘি বর্তনামে ‘ফেরা’ শিরোনামে নতুন এক ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন। আরটিভির  প্রযোজনায় দ্রুতই শুটিং শুরু হবে। এই ফিল্মে তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায়ন দীঘির নায়ক ইয়াশ রোহান।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu