1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যেভাবে ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ সময় দর্শন

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, ব্যবসায়িক এবং অফিসের কাজের জন্যও ব্যবহার হয় প্ল্যাটফর্মটি। বিশ্বব্যাপী প্রায় ২.৪৪ বিলিয়নেরও বেশি মানুষ নিয়মিত এ মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। এবার দারুণ একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ইন্টারনেট বন্ধ থাকলেও প্রক্সি সার্ভারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। 

 

নিজস্ব প্রক্সি সার্ভার চালুর পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সার্ভার উন্মুক্ত করার মাধ্যমে অবাধ যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এছাড়া এ ফিচার বা সুবিধাটি কীভাবে ব্যবহার করা যায় সে-সম্পর্কিত নির্দেশনা দেয়ার কথাও জানিয়েছে মেসেজিং প্লাটফর্মটি।

এ বিষয়ে প্লাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, প্রক্সি সার্ভারের মাধ্যমে মেসেজ আদান-প্রদান বা যোগাযোগের সময় হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা একইভাবে কার্যকর থাকবে। ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। এছাড়া দুজন ব্যবহারকারী যখন কথা বলবে সেটি যেন তৃতীয় কারো কাছে না যায় তাও নিশ্চিত করবে মেটা মালিকানাধীন এ প্লাটফর্ম।

মূলত বিভিন্ন সময় বিশ্বের দেশগুলো অভ্যন্তরীণ পর্যায়ের সমস্যা সমাধানে বা আন্দোলন দমনে ইন্টারনেট সংযোগ বন্ধ করে। আবার সরবরাহকারীর প্রান্ত থেকেও সমস্যা হয়। এসব প্রতিবন্ধকতা থাকলেও নতুন ফিচারের কারণে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখতে পারবে।

অ্যান্ড্রয়েডে যেভাবে এই ফিচার ব্যবহার করবেন:
প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে, যেন হোয়াটসঅ্যাপের এক্কেবারে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করেন।
চ্যাটস ট্যাবে চলে যান। সেখানে গিয়ে মোর, তারপর সেটিংস অপশনে ট্যাপ করুন।
এবার স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যান।
 ইউজ প্রক্সি অপশনে ট্যাপ করুন।
 সেট প্রক্সি অপশনে ট্যাপ করুন এবং আপনার প্রক্সি অ্যাড্রেস দিয়ে দিন।
সেভ অপশনে ট্যাপ করুন।
 *কানেকশন সঠিক ভাবে কাজ করলে আপনাকে একটি চেক মার্ক দেখানো হবে।

আইফোনে যেভাবে ব্যবহার করবেন:
 এক্ষেত্রেও অবশ্য যারা হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তারাই এই সুবিধা পাবেন।
 
 এবার হোয়াটসঅ্যাপ সেটিংস অপশনে চলে যান।
  তারপরে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যান।
 
 ইউজ প্রক্সি অপশনে ট্যাপ করুন।
 *আপনাকে প্রক্সি অ্যাড্রেস এন্টার করতে হবে এবং সেভ টু কন্টাক্ট অপশনে ট্যাপ করুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu