1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মঙ্গলবার থেকে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ সময় দর্শন

ভর্তুকিমূল্যে আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, নতুন বছরে জানুয়ারি মাসের জন্য ফ্যামিলি কার্ডধারীদের এই পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী দামে বিক্রয় কার্যক্রম চলমান।

 

মঙ্গলবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে একযোগে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল ১১০ টাকা দরে, এক কেজি চিনি ৬০ টাকা দরে এবং ২ কেজি মসুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনতে পারবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu