1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এ কেমন কথা রোনালদো ও তার বান্ধবীর জন্য সৌদির আইন শিথিল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ সময় দর্শন
Sadhin Bangla TV News

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে পা রাখার পর থেকেই আলোচনাটা শুরু হয়েছে। তিনি এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সৌদি আরবের একটি আইন ভেঙেছেন। কারণ দু’জন এক ছাদের নিচে থাকলেও এখনও বিয়ে করেননি। ইউরোপীয় সংস্কৃতিতে এটা স্বাভাবিক হলেও ইসলামী শরিয়া আইনে পরিচালিত সৌদি আরবে বিয়ে ছাড়া নারী-পুরুষ এক ঘরে থাকা নিষিদ্ধ।

 

তবে জানা যায়, রোনালদো ও জর্জিনা বিয়ে না করেও সৌদি আরবে একসঙ্গে থাকতে পারবেন। স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, দেশটির আইনপ্রণেতারা বিষয়টি দেখেও না দেখার ভান করবেন। আরেকটি সূত্রে জানা যায়, আল নাসেরের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করা সিআরসেভেনকে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে দেশটিতে থাকার অনুমতি দিয়েছে তারা।

একজন আইনজীবী ইএফইকে বলেছেন, ‘যদিও রাজ্যের আইনে বিয়ে ছাড়া বসবাস নিষিদ্ধ। ইদানীং কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এতটা জোরাজুরি করে না। আইনটি মূলত ব্যবহার করা হয় কোনো সমস্যা বা অপরাধের ক্ষেত্রে। ‘

রোনালদোর সঙ্গে জর্জিনা রদ্রিগেজের প্রথম দেখা হয়েছিল ২০১৬ সালে। প্রথম সাক্ষাতেই একে অপরের প্রেমে পড়েন তারা। এরপর থেকেই একসঙ্গে বসবাস তাদের। রোনালদোর জীবনে জর্জিনা আসার আগেই তিন সন্তানের জনক ছিলেন রোনালদো। তবে এখন পর্যন্ত সেই সন্তানদের মায়ের নাম প্রকাশ করেননি তিনি।

৩৭ বছর বয়সী রোনালদো ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে প্রথমবারের মতো আল-নাসেরের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ১০ জানুয়ারি পিএসজির সঙ্গে অলস্টার সৌদি একাদশের হয়েও তাকে খেলতে দেখা যেতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu