1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রুশ সেনাঘাটিতে ইউক্রেনের হামলা, নিহত ৬৩

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ সময় দর্শন

দোনেস্কে অস্থায়ী একটি রুশ সেনাঘাটিতে ইউক্রেনের হামলায় ৬৩ রাশিয়ান সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি হিমরাসের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে সেনাঘাটিতে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তবে ইউক্রেনের দাবী হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছে।

গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রাণহানির এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে মস্কো এ পর্যন্ত তাদের প্রাণহানির যেসব সংখ্যা প্রকাশ করেছে, তার মধ্যে এটিই এক হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দোনেস্কের মাকিভকা শহরের একটি ভোকেশনাল কলেজকে অস্থায়ী সেনাঘাটিতে বানানো হয়েছিল। সেখানে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমরাস দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিয়েভ। এতে অস্থায়ী সেনাঘাটিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

এদিকে, রুশ সেনা কমান্ডারদের উদাসীনতার ফলে এত বেশি হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দেশটির আইনপ্রণেতারা। একইসঙ্গে তাদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।

রাশিয়ার প্রভাবশালী সামরিক ব্লগার ইগর গিরকিন জানান, সেনাঘাটিতে সেনাদের পাশাপাশি বিপুল অস্ত্রের মজুদ ছিল। একই যায়গায় সেনাঘাটি ও অস্ত্র রাখায় এত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় রাশিয়ার সেনা কমান্ডারদের দায়ী করেছেন তিনি।

একই ভবনে এত বেশি সেনাদের রাখার সিদ্ধান্তকে সেনা কমান্ডারদের উদাসীনতা উল্লেখ করে আরেক রুশ ব্লগার আরচেঙ্গেল বলেন, মাকিভকাতে যা হয়েছে তা ভয়াবহ। কার বুদ্ধিতে এত বেশি সেনাকে এক ভবনে রাখা হয়েছে? একজন বোকা মানুষও বুঝতে পারে এক ভবনে বেশি সেনা থাকলে আর্টিলারির আঘাতে বেশি হতাহত হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu