1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বামীর সঙ্গে দুবাইয়ে মিম, জানালেন নববর্ষের শুভেচ্ছা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ সময় দর্শন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত গেছেন। দেশটির দুবাই শহরে স্বামী ও পরিবারের অন্যান্যদের নিয়ে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। সেখানে থেকেই নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মিম।

নতুন বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা।

স্বামী সনি পোদ্দারের সঙ্গে থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপনের একটি ভিডিও পোস্ট করেছেন মিম। ভিডিওতে দেখা যায়, বুর্জ খলিফার সামনে স্বামীর সঙ্গে থার্টিফার্স্ট নাইট উদযাপনে মেতেছেন এই নায়িকা।

গণমাধ্যমে মিম জানান, আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন। ফিরে এসে কলকাতায় যাবেন। সেখানে চিত্রনায়ক জিৎ-এর সঙ্গে ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং করবেন।

কিছুদিন আগে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, অভিনেতা শরীফুল রাজ ও নির্মাতা রায়হান রাফীকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আলোচিত নায়িকা পরীমনি। সেই স্ট্যাটাসেই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। পরে আরেক পোস্টে পরিমনি অভিযোগ করে বলেন, মিম ও রাজের মাখামাখি তার সংসার ও জীবন সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে।

এদিকে, শরীফুল রাজ ও পরীমনি সংসারে বাজছে ভাঙনের সুর। রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ শিগগির হচ্ছে বলে গণমাধ্যমে জানিয়েছেন পরীমনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu