1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১১০ সময় দর্শন

মাদারীপুরে দেখা করার কথা বলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) রাতে রাজৈর উপজেলার কুন্ডুবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকিরের ছেলে শামীম ফকির ওরফে হাসান (২০) ও পাট্টু মোল্লার ছেলে ইমন মোল্লা ওরফে রাব্বি (১৬)।

এর আগে, গত শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা সাখারপাড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, ওই শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় শামীম ফকির ওরফে হাসান নামের ওই তরুণের সঙ্গে। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত শনিবার বিকেলে দেখা করার কথা বলে বিয়ে করার আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে সাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যায় হাসান। এ সময় হাসানের সঙ্গে ছিল তার বন্ধু ইমন মোল্লা ওরফে রাব্বি। দেখা করতে গেলে ওই ছাত্রীকে জোর করে ব্রিজের পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে দুই বন্ধু। একাধিকবার ধর্ষণের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের স্বজনরা রাতে সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ছেলে দুটি আগে আসল পরিচয় গোপন রেখে মেয়েটির সঙ্গে কথা বলে ডেকে নিয়ে যায়। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে ওই দুই আসামিকে গ্রেপ্তার করি। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu