1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সোমালিল্যান্ডে বিক্ষোভকারী-নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ, নিহত ২০

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৬ সময় দর্শন

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল সোমালিল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। সেখানকার সরকারি হাসপাতালের এক চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোমালিল্যান্ডের পূর্ব অংশে অবস্থিত লাসকানুদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের লড়াই চলছে।

লাসকানুদ সুল অঞ্চলের প্রশাসনিক রাজধানী।

অঞ্চলটি নিয়ে সোমালিল্যান্ড ও পার্শ্ববর্তী পুন্টল্যান্ডের মধ্যে বিরোধ আছে। পুন্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল।

সরকারি লাসকানুদ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ফারাহ জানান, কয়েকদিনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। হাসপাতালে নিহত অনেকের মরদেহ দেখার কথাও জানিয়েছেন তিনি।

বিক্ষোভকারীরা শহরটির নিয়ন্ত্রণ পুন্টল্যান্ডের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে। তারা বলছে, সোমালিল্যান্ডের নিরাপত্তা বাহিনী শহরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

বিক্ষোভকারীদের মুখপাত্র আদান জামাক ওগলে বলেন, ‍‍‍’সোমালিল্যান্ড জোর করে লাসকানুদ দখল করেছে, তারা এর নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। আমরা দাবি করছি, তারা চলে যাক। নিয়মিত বেসামরিক লোকজনের রক্ত সহ্য করতে পারছি না আমরা। ‘ এ বিষয়ে রয়টার্স সোমালিল্যান্ড পুলিশের মুখপাত্রের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেননি তিনি।

সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে এখন পর্যন্ত খুব বেশি দেশের স্বীকৃতি পায়নি। অঞ্চলটি তুলনামূলক শান্তিপূর্ণ, অন্যদিকে সোমালিয়া গত তিন দশক ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu