1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরিয়ায় ইসরায়েলের হামলায় ২ সেনা নিহত, বন্ধ দামেস্ক বিমানবন্দর

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ সময় দর্শন

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই সিরিয়ান সেনা নিহত হয়েছে। বন্ধ হয়ে গেছে দেশটির প্রধান এই বিমানবন্দর। খবর আলজাজিরার।

সিরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ২টায় ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছ, এই হামলায় দুই সিরিয়ান সেনা নিহত ও দুইজন আহত হয়েছে।

তবে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দামেস্ক বিমানবন্দর ছাড়াও এর পাশে অবস্থিত একটি অস্ত্র ডিপোতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রগুলো। সংস্থাটির দাবী হামলায় নিহত হয়েছেন চারজন। এ হামলার ঘটনায় এখনো কোন মন্তব্য করেনি ইসরায়েল।

গতবছর জুনে একই বিমানবন্দরে ইসরায়েলের হামলায় রানওয়েসহ অবকাঠামোর ব্যপক ক্ষয়ক্ষতি হয়। দুই সপ্তাহের মেরামত শেষে চালু হয় দেশটির প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu