1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ সময় দর্শন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে একটি পর্যটনকেন্দ্রের কাছে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সেখানকার পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি ।  

স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) মাঝ আকাশে এই সংঘর্ষ হয়।

দেশটির সংবাদমাধ্যম এবিসির প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরে একটি হেলিকপ্টারের কিছু অংশ পড়ে রয়েছে। এ ছাড়া জনপ্রিয় সি ওয়ার্ল্ড মেরিন থিম পার্কের কাছে একটি উল্টে যাওয়া হেলিকপ্টার দেখা যায়।

কুইন্সল্যান্ড পুলিশের কর্মকর্তা গ্যারি ওয়ারেল ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হেলিকপ্টার দুটি সংঘর্ষের পর সি ওয়ার্ল্ড রিসোর্টের বাইরে সমুদ্রতীরে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এতে চার আরোহী নিহত হয়েছেন। আর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ’

এদিকে সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। এই দুর্ঘটনাকে ‘মাঝ আকাশের সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। এক বিবৃতিতে ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানায়, তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং দুর্ঘটনার কারণ জানতে উপাদান সংগ্রহের জন্য শিগগিরই ঘটনাস্থল যাবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu