1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাহ আমানতে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন
Sadhin Bangla TV News

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যরা। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে এ স্বর্ণ পাওয়া যায়।

এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইট শারজাহ থেকে সকাল ৯টা ২০ মিনিটে ওই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

রাঙ্গুনিয়ার জসিম উদ্দিন নামের ওই যাত্রীর কাছে ২ দশমিক ০৯ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), ২ টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার মিলে মোট ২ দশমিক ৪২৩ কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়।

ওই যাত্রীর স্বর্ণগুলো একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স এর কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা। ওই যাত্রী স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় তাকে ফৌজদারি মামলার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu