1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যার চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে দুলাল মিয়া নামের এক ব্যক্তি তার ছোটভাইয়ের স্ত্রী ববিতা বেগম নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ববিতা বেগম বাদী হয়ে দুলাল ও দুলালের স্ত্রী নিপা বেগমকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর এলাকায় সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে ববিতার স্বামী বাড়িতে না থাকায় এ ঘটনাটি ঘটে। আহত ববিতা সদর উপজেলার রাজপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া ও আশরাফুল আপন দুই ভাই। দুলাল বড় আর আশরাফুল ছোট। বড়ভাই দুলাল তার ছোটভাই আশরাফুলের জায়গা দখলের জন্য দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে গালিগালাজ ও নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার তার স্ত্রীকে বাড়িতে রেখে বাহিরে কাজের জন্য গেলে সুযোগ সন্ধানী দুলাল মিয়া দুপুরের দিকে তার স্ত্রী নিপা বেগমসহ ববিতার ঘরে প্রবেশ করে তাকে মারধর করে গুরুতর আহত করে। এক পর্যায়ে দুলাল এবং তার স্ত্রী নিপার নির্যাতনে ববিতা মাটিতে লুটিয়ে পড়লে দুলাল ববিতার বুকের উপর উঠে দুইহাত দিয়ে ববিতার গলা চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা চেষ্টা করে। এ সময় জীবন বাঁচার তাগিতে ববিতা দুলালকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। ববিতার এমন চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুলাল ও তার স্ত্রী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ববিতা সদর হাসপাতালের তৃতীয় তলার সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ববিতা বেগম বাদী হয়ে দুলাল ও দুলালের স্ত্রী নিপা বেগমকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu