1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাল স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেবেন এমপি হারুন

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ সময় দর্শন

আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এ তথ্য নিশ্চিত করেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ জাতীয় সংসদের স্পীকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর বেলা সাড়ে ১১টায় সংসদের দক্ষিণ প্লাজা গেইট সংলগ্ন স্থানে গণমাধ্যমের সাথে কথা বলবেন তিনি।

এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য এমপিরা স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দেন। সেদিন এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় ওই দিন সশরীরে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র নিয়ে যান পাঁচ এমপি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu