1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অল্পের জন্য রক্ষা পেলেন মেসিসহ ৫ ফুটবলার

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

ঘুম চোখেই বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখো মানুষের ঢল। ৩৬ বছর পর বিশ্বকাপ হাতে দেশে ফিরছেন বীর ফুটবলাররা, এমন সময় কি আর ঘুমানো যায়! বিশ্বকাপ হাতে ফুটবলারদের দেখতে, আনন্দ-উল্লাস করতে রাস্তায় তাই অবস্থান নিয়েছিলেন আর্জেন্টাইনরা। কিন্তু মেসিরা দেশে ফেরার পরই সেই আনন্দ-উৎসব রূপ নিতে পারতো বিষাদে। এজেইজার বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বেরোবার পর বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন পাঁচ আর্জেন্টাইন ফুটবলার।

দেশে ফেরার পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) তৈরি করা বিশেষ বাসে ওঠে ফুটবলাররা। তবে লিওনেল মেসি, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, আনহেল ডি মারিয়া এবং নিকোলাস ওটামেন্ডি চড়ে বসেন ছাদখোলা বাসের একমাত্র ছাউনি দেওয়া অংশে। ফুটবলারদের নিয়ে বাস চলছিল ঠিক মতোই। এগোচ্ছিল রিচেইরি হাইওয়ের দিকে।
তবে একটা পর্যায়ে বাস মোড় নেওয়ার সময় মেসিদের ঝুলন্ত তারের সঙ্গে প্রায় সংঘর্ষ হয়ে যাচ্ছিল। হঠাৎ মোড় নেওয়ায় সামনে যে তার ঝুলছিল তার চোখে পড়েনি ওই পাঁচ ফুটবলারের। তবে নজরে আসা মাত্রই খেলোয়াড়রা দ্রুত মাথা নিচু করে ফেলায় কোনো মতে সে যাত্রা থেকে বেঁচে যান তারা। শুধুমাত্র পারেদেসের মাথায় থাকা ক্যাপটি তার সঙ্গে লেগে পড়ে যায় বাস থেকে।

বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার পর নির্বিঘ্নেই বাকি যাত্রা শেষ করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। বুয়েন্স আয়ার্সের বিভিন্ন রাস্তা ঘুরে বাস পৌঁছায় সেখানকার এএফএ ভবনে। সেখানেই এখন বিশ্রাম নিচ্ছেন ফুটবলাররা। বিশ্রাম শেষে আজই ওবেলিস্কের উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল। যেটা উৎসবের কেন্দ্রবিন্দু। এখানেই মেসিদের দেওয়া হবে সংবর্ধনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu