1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রায়ের পরে নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’র নিবন্ধনের সিদ্ধান্ত

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, ব্যারিস্টার নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’ নিবন্ধন পাবে কি-না, সে সিদ্ধান্ত রায় পর্যালোচনা করে বৈঠকের পর জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশ পৌঁছার পরেই বৈঠকে বসবে সংস্থাটি।

সোমবার (১৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, আমরা অফিসিয়ালি আদালতের আদেশ এখনও পাইনি। আদেশের কপি পেলে কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

কেননা, সব সিদ্ধান্ত নিতে হবে কোর্টের আদেশ অনুযায়ী।

আলমগীর বলেন, কমিশন রায় মানতে পারে আবার রিভিউ আবেদনও করতে পারে। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে কমিশন।

নির্বাচন কমিশনার আরও বলেন, শূন্য হওয়া পাঁচ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না। বিকল্প কী হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

উল্লেখ্য, বিএনপির সাবেক সহ সভাপতি নাজমুল হুদা ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে কমিশনে নিজ দলের নিবন্ধন পেতে আবেদন করেন। তবে নূরুল হুদা কমিশন সে আবেদন বাতিল করে দেয়। এরপর আদালত থেকে নিবন্ধন পাওয়ার রায় পেলে কমিশন হাইকোর্টের সে রায়ের ওপর লিভ টু আপিলের আবেদন করে ২০১৯ সালে। আপিল বিভাগ কমিশনের সে আবেদন খারিজ করে দেন রোববার (১৮ ডিসেম্বর)।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu