1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যশোরে আর্জেন্টিনা সমর্থকদের ট্রাক ভাঙচুর

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

যশোর শহরের ট্রাক ভাঙচুর করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। এ সময় উত্তেজিত কয়েকজন গ্লাসে আঘাত করে ভাঙচুর করে। দ্রুত চালক ট্রাক নিয়ে সরে পড়েন। রোববার রাত সাড়ে ১০টার দিকে দড়াটানা মোড়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, আর্জেন্টিনা দুটো গোল দেওয়ার পরে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। বাঁশি বাজিয়ে সড়ক আটকে উল্লাস করতে থাকেন। এ সময় একটি ট্রাক আটকা পড়ে। সমর্থকেরা চালকের দরজা খোলার চেষ্টা করেন। তখন চালক দ্রুত ট্রাক চালিয়ে চলে যেতে উদ্যত হলে কয়েকজন ট্রাকের চালককে নামিয়ে আনার চেষ্টা করে। চালক দুই হাত জোড় করে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি। এ সময় উত্তেজিত কয়েকজন ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে ভাঙচুর করে। চালক কোনোরকম ট্রাক নিয়ে সরে পড়েন।

কয়েকজন সমর্থক জানান, চালক কিশোর বয়সী। সে সমর্থকদের গায়ের ওপর দিয়ে ট্রাক নিয়ে চালিয়ে যাওয়াত চেষ্টা করলে কয়েকজন গ্লাস ভেঙে দেয়। এরপর ফ্রান্সের এমবাপ্পে দুই গোল শোধ দিয়ে সমতা আনলে সমর্থকদের উল্লাসে কিছুটা ভাটা পড়ে।

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে যশোর শহরের দড়াটানা মোড় ছাড়াও ঈদগাহ মাঠ, স্টেডিয়ামপাড়া, খড়কি মোড়, বেজপাড়াসহ বিভিন্ন মোড়ে বড় পর্দায় খেলা দেখানো হয়।

ট্রাক ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা জানা নেই। তবে বিভিন্ন মোড়ে স্থানীয় ক্লাব বা সংগঠনগুলোর উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানো হয়েছে বলে শুনেছি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu