1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নতুন লুকে পূজা, নেটদুনিয়া উত্তাল

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫ সময় দর্শন

ঢালিউডের উঠতি নায়িকা পূজা চেরি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে ভক্তদের মন কেড়েছেন তিনি। ঢালিউড ‘কিং’ শাকিব খানের সঙ্গেও জুটি বেধে অভিনয় করেছেন নতুন প্রজন্মের এই নায়িকা। কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বেশ আলোচনায় ছিলেন পূজা

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা।

আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের পেজবুক পেজে একটি ছবি পোস্ট করে বেশ হইচই ফেলে দিয়েছেন পূজা। ছবিটিতে দেখা গেছে, তিনি হিজাব পরে আছেন। ক্যাপশনে ইংরেজিতে লেখেন, ‘Politeness is the flower of humanity.’ যার বাংলা ভাবার্থ দাঁড়ায় ‘নম্রতা মানবতার ফুল’।

তার ছবিটি ইতোমধ্যেই ভাইরাল। পূজাকে নতুন লুকে দেখে মুগ্ধ ভক্তরা। অনেকেই তার এই ছবির প্রশংসা করছেন। কেউ আবার নেগেটিভ মন্তব্য জুড়ে দিয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত তার পোস্টে লাইক পড়েছে ১১ হাজার, কমেন্ট ১ হাজার চারশত আর শেয়ার হয়েছে ৩২টি।

প্রসঙ্গত, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন পূজা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu